তাপমাত্রা আরও বাড়বে, ৪০ জেলায় সপ্তাহজুড়ে থাকবে তাপপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তাপমাত্রা আরও বাড়বে, ৪০ জেলায় সপ্তাহজুড়ে থাকবে তাপপ্রবাহ
রবিবার, ৯ এপ্রিল ২০২৩



তাপমাত্রা আরও বাড়বে, ৪০ জেলায় সপ্তাহজুড়ে থাকবে তাপপ্রবাহ

বর্তমানে দেশের ৪০ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। একইসঙ্গে সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের ভাষ্যমতে, বর্তমানে দেশে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ৬ জেলাসহ মোট ২৯ জেলার পাশাপাশি দেশের ১১ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এই ৪০টি জেলায় সপ্তাহজুড়ে তাপপ্রবাহ বিস্তার করবে। এই সময়ের মধ্যে ৪০ জেলার তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১১:২২:০২   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ