ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সোমবার, ২ মার্চ ২০২৬



ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে নারীদের নিরাপদে যাতায়াতের কথা চিন্তা করে আগামী ৬ মাসের মধ্যে ইলেকট্রিক বাস নামানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েট অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে-এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান ড. এম শামসুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব আহত হন যখন নারীরা নিরাপদ গণপরিবহন পাননা। এজন্য আগামী ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো কথা জানিয়েছেন এবং যার চালকও হবে নারীরা।

বুয়েটের অধ্যাপক ড. এম শামসুল হক আরও জানিয়েছেন, জনগণের জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, ছাড়াও মনোরেল করার কথা বলেছেন, যা অনেক সাশ্রয়ী এবং দ্রুত বাস্তবায়ন করা যায়। দ্রুত গতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:১২:৫৯   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ