বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে- ২০২২ এর প্রাথমিক ফলাফল প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে- ২০২২ এর প্রাথমিক ফলাফল প্রকাশ
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



---

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ এর প্রাথমিক ফলাফল প্রকাশ উপলক্ষ্যে ঢাকায় রেডিসন ব্লু হোটেলে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান। সভায় বিডিএইচএস ২০২২ থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক ফলাফল তুলে ধরা হয়।

এবারের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশে মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষ করে ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

ধারাবাহিক তিন বছরের গড় অনুযায়ী, ৫ বছরের নিচে জীবিত শিশু জন্মের পর মৃত্যুর হার প্রতি হাজারে ৪৩ থেকে ৩১-এ নেমে এসেছে। এক বছরের কম বয়সের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২৫ জন এবং এক মাসের কম বয়সের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২০ জন। পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে, এই হার ৩১ থেকে ২৪ শতাংশে নেমে এলেও কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশুদের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি।

প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ সেবাদানকারীর সহায়তায় প্রসবের হার বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের হিসেব অনুযায়ী ৭০ শতাংশ প্রসবই একজন দক্ষ সেবাদানকারীর সহায়তায় ঘটছে। এছাড়া ৬৫ শতাংশ প্রসব কোনো না কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে হচ্ছে, যা ২০১৭ সালে ছিল ৫১ শতাংশ।

স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল কেন্দ্রিক প্রসব বাড়ার কারণে সি-সেকশন বা সিজারিয়ানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের তুলনায় ২০২২ সাল সিজারের ঘটনা বৃদ্ধি পেয়ে ৩৪ শতাংশ থেকে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। বিগত যে কোনো সময়ের তুলনায় দরিদ্র মহিলাদের স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালের হিসেব অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে, দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় ধনীদের স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ ছয়গুণ বেশি ছিল। ২০২২ সালে দরিদ্রদের তুলনায় ধনীদের সেবা গ্রহণ দ্বিগুণে নেমে এসেছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৮৮ শতাংশ মহিলা অন্তত একবার প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর থেকে গর্ভকালীন বা এএনসি সেবা গ্রহণ করেছেন। যা ২০১৭ সালে ছিল ৮২ শতাংশ। কিন্তু কোভিড চলাকালীন চারবারের অধিক গর্ভকালীন সেবা বা এএনসি গ্রহণ করেছেন এই সংখ্যা ৪৭ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৪১ শতাংশে নেমে এসেছিল।

জন্ম বিরতিকরণ সামগ্রী ব্যবহারের হার বিগত সময়ের চেয়ে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের হার ৩ শতাংশ বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। ২০২২ সালের হিসেব অনুযায়ী মহিলা প্রতি সন্তানের সংখ্যা ২ দশমিক ৩ জন। কিশোরী বয়সেই সন্তান জন্ম দেয়ার হার বিগত বছরগুলোর তুলনায় কমেছে। ২০১৭ সালে এ হার ছিল ২৮ শতাংশ। ২০২২ এ এসে তা কমে দাঁড়িয়েছে ২৩ শতাংশে। অল্প বয়সে বিবাহের হার ধীরে ধীরে কমে যাচ্ছে। ২০ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাবার হার ২০১১ সালে ছিল ৬৫ শতাংশ, ২০১৭ সালে তা কমে দাঁড়ায় ৫৯ শতাংশে এবং ২০২২ সালে তা ৫০ শতাংশে নেমে আসে।

বিডিএইচএস ২০২২ সার্ভের প্রাথমিক ফলাফলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে। ৯৯ শতাংশ বাড়িতে বিদ্যুৎ আছে। ৯৮ শতাংশ ঘরে কারো না কারো মোবাইল ফোন আছে। ৬০ শতাংশ বাড়িতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা আছে। ২০১৭ সালে এ হার ছিল ৪৩ শতাংশ।

অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, ইউএসএইড-বাংলাদেশের পরিচালক (পপুলেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন) ক্যারি রাসমুসেন। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৫   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ