নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫তম বৈঠক
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫তম বৈঠক

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য শাজাহান খান, রনজিত কুমার রায়, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

পদ্মাসেতু চালু হওয়ায় বিশেষ করে দক্ষিণাঞ্চলে নৌপরিবহন যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হওয়ার ফলে কমিটি বিদ্যমান প্রকল্পগুলো পুনঃসমীক্ষা করার সুপারিশ করে।

বৈঠকে নৌরুট সচল রাখার পাশাপাশি কৃষি সহায়ক ভূমিকাতে নদীখননকে গুরুত্ব দেওয়ার সুপারিশ ককরা হয়।একইসাথে যে সব ওয়াকওয়ে নির্মিত হয়েছে সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বর্তমান কার্যক্রম, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৭   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঢাকার দক্ষিণ সিটির ৬০ শতাংশের বেশি বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা
দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্প-কলকারখানা গড়ে তোলা সম্ভব : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
কৃষকরা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সক্ষম: বাণিজ্যমন্ত্রী
এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
মধুখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ