ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে।

এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। পরে অবশ্য এই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

জয়েন্ট চিফস অব স্টাফস জানিয়েছেন, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল।

জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি।
তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।

এদিকে জয়েন্ট চিফস অব স্টাফস সাংবাদিকদের এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারত জানতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা যৌথভাবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১:২৪:০১   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ