অশুভ শক্তি সব অর্জনকে ম্লান করতে চায়: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » অশুভ শক্তি সব অর্জনকে ম্লান করতে চায়: কামরুল ইসলাম
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



অশুভ শক্তি সব অর্জনকে ম্লান করতে চায়: কামরুল ইসলাম

একটি অশুভ শক্তি সরকারের সব অর্জনকে ম্লান করে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় আওয়ামী নেতারাও বক্তব্য দেন।

কামরুল ইসলাম বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সম্প্রীতির বন্ধনকে যারা নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

পাশাপাশি এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কূটনৈতিকদের কাছে বিএনপির দৌড়ঝাঁপ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি দেশি-বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে। তাদের আস্থা শুধু বিদেশিদের উপর। অন্যদিকে আওয়ামী লীগের আস্থা জনগণের উপর।

সরকারের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এক এগারোর কুশীলবরা বিএনপির সঙ্গে এক হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪২   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন
মহাসড়কের পাশে চালকদের জন্য আরো বিশ্রামাগার নির্মাণ করতে হবে: শিমুল বিশ্বাস
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার
বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ