নরওয়ে থেকে রাশিয়ার ১৫ কূটনিতীককে বহিষ্কার

প্রথম পাতা » আন্তর্জাতিক » নরওয়ে থেকে রাশিয়ার ১৫ কূটনিতীককে বহিষ্কার
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



নরওয়ে থেকে রাশিয়ার ১৫ কূটনিতীককে বহিষ্কার

নরওয়ের অসলোতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত ১৫ কূটনিতীককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার নরওয়ের এই সিদ্ধান্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড জানান, ‘ যে ১৫ জন গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে তারা এমন কিছু কর্মকান্ডে জড়িত ছিলেন যা তাদের কূটনৈতিক মর্যদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও জানান, রাশিয়ার এসব কর্মকর্তাকে অবশ্যই নরওয়ে ছাড়তে হবে।

হুইটফেল্ড আরও বলেন, অনেকদিন ধরেই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারা কি ধরনের কার্যক্রমে জড়িত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন।

এদিকে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র তিমুর চেকানোভ এক ই-মেইল বার্তায় এএফপি’কে জানিয়েছে, প্রতিক্রিয়াটি অত্যন্ত নেতিবাচক। বিষয়টিকে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। নরওয়ের এমন পদক্ষেপের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিমুর চেকানোভ।

বাংলাদেশ সময়: ৪:৩১:৪৫   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ