জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: কামরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: কামরুল
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: কামরুল

আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেয়ার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল মসজিদের ইমাম-আলেমদের সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

কামরুল বলেন, বিএনপি দেশের জনগণের ওপর নয়, তারা বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।

দেশের মানুষ বিএনপির এ দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তাদের সরকারবিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছে।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে কামরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আর নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে আওয়ামী লীগ। আর বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে তারা নিজেরাই অস্তিত্ব সংকটে পড়বে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৬   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ