৩১ বেকার সম্ভাবনাময় যুবক ও মহিলাকে ব্যবসায়ের তহবিল দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩১ বেকার সম্ভাবনাময় যুবক ও মহিলাকে ব্যবসায়ের তহবিল দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



৩১ বেকার সম্ভাবনাময় যুবক ও মহিলাকে ব্যবসায়ের তহবিল দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল তার নিজ নির্বাচনী এলাকার ৩১ বেকার ও সম্ভাবনাময় যুবক এবং মহিলাকে ব্যবসায়ের জন্য নিজস্ব তহবিল হতে মূলধন প্রদান করেছেন।

শনিবার তিনি এস তহবিল প্রদান করেন।

সুবিধাভোগীরা হলেন-ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিক্সা-ভ্যান চালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী হিসেবে কর্মরত আছেন। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কর্মসংস্থানের প্রয়াস ‘ হল তার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার মাধ্যমে ৩১ ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী মূলধন প্রদান করা হলো। তাদের ব্যবসার উত্তরণ সময়ে সময়ে পর্যালোচনা করতে হবে।

তিনি বলেন, মূলধন পাওয়া প্রত্যেকে নিজ নিজ কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। এর আগে তিনি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন প্রদান করেছিলেন। তাদের সফল হতে দেখে তিনি আরো বেশি অনুপ্রাণিত হয়েছেন।

মন্ত্রী আরো বলেন, মূলধন গ্রহীতারা যাতে স্বাবলম্বী ও সফল হতে পারে সে চেষ্টা তার থাকবে থাকবে। তাহলে কর্মসংস্থানের প্রয়াসকে তারা আরো অনেক দূর এগিয়ে নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৯   ৩৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ