ঝিকরগাছায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসক’ নামাজ আদায়

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসক’ নামাজ আদায়
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



ঝিকরগাছায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসক’ নামাজ আদায়

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : প্রচন্ড দাবদাহে বিপর্যস্ত জীনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারনে নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। মানুষের মাঝে নেমে আসছে চরম দুর্ভোগ। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার সাধারণ মানুষ। এছাড়াও কোথাও কোথাও নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানি উত্তোলন করা যাচ্ছে না। মানুষ হাহাকার করছে খাবার পানির জন্য।

তাই বৃষ্টির আশায় যশোরের ঝিকরগাছা সদর উপজেলার লাউজানি ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসক) আদায় করেছেন গ্রামবাসী। শনিবার (১৫ এপ্রিল) আছরের নামাজের পরে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে দুই’শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলে একত্রিত হয়ে এ নামাজ আদায় করেছি।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৮   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ