হজ্বযাত্রীদের সহযোগিতা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকারের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজ্বযাত্রীদের সহযোগিতা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকারের সুপারিশ
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



হজ্বযাত্রীদের সহযোগিতা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকারের সুপারিশ

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম এবং মোসাঃ তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘আসন্ন হজ্ব ২০২৩’ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি আসন্ন হজ্বে হজ্বযাত্রীদের সহযোগিতার জন্য যে সহায়তা টিম পাঠানো হয় সেখানে ধর্ম মন্ত্রণালয়ের কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করে।

বৈঠকে হজ্বযাত্রীদের সুচিকিৎসার প্রদানের লক্ষ্যে যে মেডিকেল টিম পাঠানো হয় সেখানে এ্যাজমা, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের শর্তসাপেক্ষে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্হা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৫৫   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ