বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » খুলনা » বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

আটক তিনজন হলেন- ঝিকরগাছা থানাধীন পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), যশোর কোতোয়ালি থানাধীন এলাকার আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে মো. রাকিব হোসেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তিনজন কে আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৯   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ