ঈদযাত্রার প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদযাত্রার প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয়
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



ঈদযাত্রার প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয়

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনে শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। আর ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয় হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে।

ধূমকেতু এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় হলেও বাকি ট্রেনগুলো মোটামুটি কাছাকাছি সময় ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়ে গেছে।

এখন আন্তঃনগর ট্রেনের মধ্যে পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস স্টেশন থেকে ছেড়ে গেছে। এ ছাড়া মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। এর ফলে ট্রেনটির শিডিউল সকাল ৭টা ৪৫ মিনিটে থাকা সত্ত্বেও সাড়ে ৯টার দিকে সম্ভাব্য শিডিউল দেওয়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, দশটি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত আটটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৩০   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ