বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের এর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের এর সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৩ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে তাঁর সংসদ ভবনস্হ কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ফ্রান্স সবসময়ই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে গত পাঁচ দশক ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাসহ দুই দেশের ক্রমবর্ধমান সর্ম্পকের বিষয়ে উবায়দুল মোকতাদির চৌধুরী আলোকপাত করেন। দেশের পর্যটন সম্পর্কিত সম্ভাবনাময় অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় এবং তা বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই বাংলাদেশের সাথে বিমান চলাচল এবং পর্যটন খাতে সহযোগিতায় তাঁর দেশের আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় তিনি বাংলাদেশে সুষ্ঠুভাবে গনতন্ত্রের চর্চা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এসময় ফ্রান্সের দূতাবাসের অর্থবিভাগের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৬   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ