টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে টেকনাফের লেদা নুরালীপাড়ার ২৪ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

তিনি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন বলেন, হঠাৎ করেই ক্যাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরাও আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এরই মধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বাংলাদেশ সময়: ৪:১৩:৪৩   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ