মধ্যরাতে বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যরাতে বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



মধ্যরাতে বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার

মৌলভীবাজারে টানা ১৫ দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় হয়েছে। এতে কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সিলেটে বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজারে বৃষ্টি হলো।

বাংলাদেশ সময়: ৪:১৬:৪৫   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
আল কোরআন ও আল হাদিস
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত
প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর
বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন
পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ