যেখান থেকে দেখা যাবে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেখান থেকে দেখা যাবে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



যেখান থেকে দেখা যাবে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’

বিশ বছরের মধ্যে প্রথম হাইব্রিড সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ব। হাইব্রিড হওয়ার কারণে এ সূর্যগ্রহণ খুবই বিরল হতে চলেছে। বিশ্বের অধিকাংশ অঞ্চলেই দেখা যাবে না এই সূর্যগ্রহণ। যেসব এলাকায় দেখা যাবে না তার মধ্যে রয়েছে বাংলাদেশও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূর্যগ্রহণ সম্পূর্ণ বা আংশিক সূর্যগ্রহণ নয় বরং উভয়ের মিশ্রণ। সাধারণত যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ ঘটে।

পূর্ণ চন্দ্রগ্রহণ প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়, তবে সূর্যের বেশিরভাগ অংশ এক মিনিটেরও কম সময় ধরে ঢেকে থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা থেকে সূর্যগ্রহণের বিভিন্ন মুহূর্ত দৃশ্যমান হবে।

তবে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে দেখা যাবে একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু বাংলাদেশিরা এই বিরল দৃশ্য দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই দেশের কোনো প্রান্ত থেকে চন্দ্রগ্রহণের কোনো মুহূর্ত দৃশ্যমান হয়নি।

মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বলছে, ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ এটি। চলতি বছরে মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। আগামী ২০ এপ্রিল বৈশাখী অমাবস্যার দিনে ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এ গ্রহণ সকাল ৭টা ৪ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।

বাংলাদেশ সময়: ১২:৩৬:১১   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ