বিরল সূর্যগ্রহণ আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরল সূর্যগ্রহণ আজ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



বিরল সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ ২০ এপ্রিল। এটি হবে বিরল সূর্যগ্রহণ। কেননা, এ গ্রহণের বিশেষত্ব রয়েছে। একে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ; যা ১০০ বছরে নাকি দেখা যায় একবারই।

২০২৩ সালে মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। ১৮ মাস পরপর একটি করে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয়। এ সময় সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। সূর্যের নানারকমের গ্রহণ হয়। কখনো আংশিক ঢাকা পড়ে সূর্য। কখনো পুরোপুরি ঢাকা পড়ে যায় সূর্য। আবার কখনো বলয়গ্রাস হয়, যা পরিচিত ‘রিং অফ ফায়ার’। আর যদি তিন রকমই গ্রহণ একসঙ্গে ঘটে, তখন তাকে বলে হাইব্রিড গ্রহণ।

আজ বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয়টি হবে ১৪ অক্টোবর। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে। এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ২৮ অক্টোবর দৃশ্যমান হবে। জ্যোতিষ ক্যালেন্ডার অনুসারে, আজ সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩৪ মিনিট। শেষ হবে দুপুর ১২টা ৫৯ মিনিট।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪৫   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ