ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

ঈদুল ফিতরের দিন সারাদেশে বিছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা। এছাড়া পরবর্তী তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময়ে দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের বিভিন্নস্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২৩ এপ্রিলের পর খুলনা বিভাগে তাপমাত্রা কমতে পারে।
আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখ করে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বাসসকে জানান, এই তিনদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে; হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সারাদেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। দু’একদিনের মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ ও ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩০   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ