তিন হাজার মাদকসহ গ্রেপ্তার বৃদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন হাজার মাদকসহ গ্রেপ্তার বৃদ্ধ
শনিবার, ২২ এপ্রিল ২০২৩



তিন হাজার মাদকসহ গ্রেপ্তার বৃদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন হাজার মাদকদ্রব্যসহ মো. আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় পরিত্যক্ত মিলের সামনে অভিযান চালিয়ে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল শ্রী নারায়ণপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি এন মো. আবুল হাশেম সবুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ২ হাজার ৯৩৮ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৫২:২১   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় ঝুঁকিপূর্ণ পারাপার, গোপালপুর-মৈনট ঘাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ
সদরপুরে জ্ঞানের আলো ছড়াতে বইপড়া উৎসব অনুষ্ঠিত
বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন না মঞ্জুর, সেনাসদস্য বেলাল কারাগারে
স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরে ছাত্রলীগ কর্মী মহর ও স্বপন হত্যা মামলার রায় ১২ আগস্ট
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আদালতে সোপর্দ
মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব-১১’র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত
পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা
যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ