ঈদ উদযাপনে নতুন মাত্রা মেট্রোরেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদ উদযাপনে নতুন মাত্রা মেট্রোরেল
শনিবার, ২২ এপ্রিল ২০২৩



ঈদ উদযাপনে নতুন মাত্রা মেট্রোরেল

পবিত্র ঈদুর ফিতরের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল। পরিবার, প্রিয়জনদের নিয়ে হাতিরঝিল, চিড়িয়াখানার মতো রাজধানীবাসীর মধ্যে মেট্রোরেল ভ্রমণেও উন্মাদনা দেখা গেছে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন আগারগাঁও, মিরপুর ১০, পল্লবী স্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে টিকিট নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে দেখা গেছে।

ঈদের দিন মেট্রোরেল চলেছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছিলেন উৎসাহী যাত্রীরা।

ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করেছে।

নানা ব্যস্ততায় আগে যারা মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি তারাও পরিবার-পরিজন নিয়ে দ্রুতগামী এ যানবাহনে ভ্রমণ করতে স্টেশনে এসেছেন। ট্রেনে ভ্রমণকারীদের সেলফি, ছবি ও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। মেট্রোরেরে ভ্রমণ করা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোকসমাগম হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৪   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ