ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী শিশির পিস্তলসহ গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী শিশির পিস্তলসহ গ্রেফতার
শনিবার, ২২ এপ্রিল ২০২৩



ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী শিশির পিস্তলসহ গ্রেফতার

রাজধানীর কাফরুল এলাকা থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী এবং নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে আটক করে র‌্যাব। সন্ত্রাসী শিশিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
আজ শনিবার দুপুরে র‌্যাব-৪ এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো: জিয়াউর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করে র‌্যাব।
জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী শিশির রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামী শিশিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাবে কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৫   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার বদলী ঠেকাতে মরিয়া
সরিষাবাড়ীর পোগলদিঘাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন- এম এ লতিফ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ