আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ

আজ রোববার (২৩ এপ্রিল) শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কর্মকালিন মেয়াদকাল। সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনেরা।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের সন্তান মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে, আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে সাতবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

একজন সফল রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি হয়ে বঙ্গভবন ছাড়ছেন তিনি। তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অবসরে গেলেও আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসাসুবিধাসহ অন্য কিছু সুযোগ-সুবিধা পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৪   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ