সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী

দুই বাহিনীর সংঘাতে অস্থিতিশীল হয়ে ওঠা সুদানের রাজধানী খার্তুম থেকে আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রোববার তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে তিনটি চিনুক হেলিকপ্টার খার্তুমে মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে। পরে সেখান থেকে ১০০ জনের মতো মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, দেশটি থেকে নিজ দেশের নাগরিক ও কূটনীতিক কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরুর ঘোষণা দিয়েছে ফ্রান্সও। সুদানের সামরিক বাহিনী ও তাদের বিরোধী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলেছে, ফরাসি দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত গাড়িবহর আক্রান্ত হয়েছে।

পরে ফরাসি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দূতাবাসে ফিরে যান। আর এই হামলার জন্য পরস্পরকে দায়ী করছে সুদানের দুই বাহিনী।

হামলায় ফরাসি এক নাগরিক আহত হয়েছেন। তবে ফরাসি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। গত সপ্তাহে সুদানের রাজধানী খার্তুমে দেশটির দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সহিংসতা শুরু হয়।

ক্ষমতার এই লড়াইয়ে দুই বাহিনীই দেশটির রাজধানীতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এতে শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আজ আমার আদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে।

মার্কিন সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস বলেন, মার্কিন নেভি সিল ও সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ১০০ জনেরও বেশি সৈন্য জিবুতি থেকে ইথিওপিয়া এবং পরে সুদানে পৌঁছায়। তারা এক ঘণ্টারও কম সময় খার্তুমে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৭:৪০   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ