৭২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



৭২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

আগামী ২৩-২৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সংযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে।

রোববার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনের কাজের জন্য জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, লক্ষণখোলা, রূপসি, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সকল শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ-এ ২৩ এপ্রিল তারিখ রাত ১২ টা থেকে ২৬ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এ সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানিগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ সময়: ২১:২৪:১৫   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ