এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আগের বছরের তুলনায় পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন বেড়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা যথাক্রমে বেড়ে হয়েছে ৩ হাজার ৮১০ এবং ২৯ হাজার ৭৯৮টি।

এবার পরীক্ষা চলাকালীন ২৬ মে থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কোভিড-১৯ অতিমারির কারণে গত দুই বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে চলতি বছরের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর সময়সূচি ঘোষণা করেছে বোর্ড। সময়সূচি অনুযায়ী আগামী রোববার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।

ডা. দীপু মনি জানান, চলতি বছর সিলেবাস পুনর্বিন্যাসকৃত হলেও, সব বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত না-কি পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ
রোহিঙ্গা সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী
ন্যায্যমূল্য ও স্বল্পসুদে ঋণ: লবণ চাষিদের ভাগ্য বদলাবে সরকারের উদ্যোগ
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পীকার
বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
পদোন্নতি পেয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার কামরুজ্জামান
বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ