এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ এপ্রিল থেকে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় মন্ত্রী বলেন, আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে। কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে জানানো হবে।

এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩।

এ ছাড়া আগস্টের মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৫১   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ