নবনিযুক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবনিযুক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



নবনিযুক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা।

সোমবার (২৪ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ শুভেচ্ছা জানান ইতালির প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় সার্জিও ম্যাটারেলা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঢাকা ও রোমের বন্ধুত্ব দৃঢ় বন্ধনে যুক্ত। ইতালিতে বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদান সময়ের সঙ্গে সঙ্গে এ বন্ধনগুলোকে একত্রিত করেছে।

ইতালির প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আপনার সময়কালে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করেন তিনি।

সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। পরে ইসি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধেও তিনি অংশ নেন। ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে বিচার বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:২০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ