নাটোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে সহায়তা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে সহায়তা প্রদান
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



নাটোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে সহায়তা প্রদান

জেলার নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামে আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারে মানবিক সহায়তা প্রদান করেছেন জনপ্রতিনিধি, প্রশাসন এবং র‌্যাবের কর্মকর্তাবৃন্দ। মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, ঢেউটিন এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি নগদ তিন হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। গতকালও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আজ বেলা ১১টায় র‌্যাব-৫ এর পক্ষ থেকে নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিভিন্ন খাদ্য সামগ্রী সহযোগে ক্ষতিগ্রস্ত পরিবারে মানবিক সহায়তা হস্তান্তর করেন।
গতকাল রাতে নাটোর-২ আসনের (নাটোর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে ১৩ হাজার করে টাকা, এক বান্ডিল করে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে একটি বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামের ২৪টি বাড়ি ভস্মীভূত হয়। নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, নওগাঁর আত্রাই এবং রাজশাহীর বাগমারা ইউনিট আড়াই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:০৮   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ