বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন : রেলপথ মন্ত্রী
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন : রেলপথ মন্ত্রী

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন।
আজ মঙ্গলবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে ঈদ পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথাগুলো বলেন।
নুরুল ইসলাম সুজন আরো বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়া, ছেলে মেয়েদের উপবৃত্তির প্রদান করা হচ্ছে। নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষক প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ আনোয়ার বেগমের সভাপতিত্বে ঈদ পুণর্মিলনীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। উপজেলা যুব মহিলালীগের সভাপতি গুলশানআরা পাপড়ী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জলি মনিরা আকতার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রবিউল আলম সাবুলসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

বাংলাদেশ সময়: ২১:০৩:৫৮   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ