বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৮৮৯ জন।

বুধবার (২৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৯৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮১৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১২৬ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৭৫ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন এবং মারা গেছেন ৮ জন।

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৫৪৭ জন এবং মারা গেছেন ১১ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ২৭৪ জন এবং মারা গেছেন ৮ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭০ জন এবং মারা গেছেন ৬ জন। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ১৮৫ জন এবং মারা গেছেন ৫ জন। তিউনিসিয়ায় আক্রান্ত হয়েছে ১২৯ জন এবং মারা গেছেন ৯ জন। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ১৮ জন এবং মারা গেছেন ৪ জন। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩০ জন এবং মারা গেছেন ১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৯৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ২৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:০৮:৫৯   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ