জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

টোকিও, ২৬ এপ্রিল, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের দ্বিতীয় দিনে আজ এখানে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত হোসেন বাসসকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী এখানে ইম্পেরিয়াল প্যালেসে স্থানীয় সময় বিকেল ৩টায় সম্রাটের সাথে সাক্ষাত করেন।’
এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিটির চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ মৈত্রী সংসদীয় লীগের সভাপতি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকাসাকা প্যালেসে তার সঙ্গে পৃথক অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।
এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।
জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং তাঁকে স্ট্যাটিক গার্ড অব অনারও প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০৯:২৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ