রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৯৬০ পিস ইয়াবা, ১৩ কেজি ৫০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২১:০৬   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ