নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে এলে তাদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করব। নির্বাচনে সবাইকে আসতে বলছি।

শুক্রবার (২৮ এপ্রিল) বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনও দ্রুত, কখনও ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণ-অভ্যুত্থান করছে। পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা করতে যাচ্ছি না। তবে অপরাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষায় আমরা শান্তি সমাবেশ করছি। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।

শেখ জামালের কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাগুলো একইসূত্রে গাঁথা বলে দাবি করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তাদের পরাজিত করব, পরাভূত করব আমরা।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:১৬   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
টানা তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ