বন্দরে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



বন্দরে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঊনিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১১। শুক্রবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার জাংগালিয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ওমর ফারুক (২০), কুমিল্লা কোতয়ালী মডেল থানার ধর্মপুর রেলগেইট, রাণীর বাজার, শাসনগাছা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সুমন (২০)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৪   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ