ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই: ঢাবি ভিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই: ঢাবি ভিসি
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই।

শনিবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, ‘প্রশ্নের মান ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।’

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে ঢাবির এবারের ভর্তি যুদ্ধ।

চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৭৯টি। সেই হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫৪ দশমিক ৪৫ জন।

আগামী ৬ মে অনুষ্ঠিত হবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১২:৪৬:০৮   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ
রোহিঙ্গা সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী
ন্যায্যমূল্য ও স্বল্পসুদে ঋণ: লবণ চাষিদের ভাগ্য বদলাবে সরকারের উদ্যোগ
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পীকার
বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
পদোন্নতি পেয়ে বিদায় নিলেন নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার কামরুজ্জামান
বন্দর থানায় বিশেষ অভিযান, ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ