বাংলাদেশি দূতের সঙ্গে এফএওর স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি দূতের সঙ্গে এফএওর স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



বাংলাদেশি দূতের সঙ্গে এফএওর স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) স্থায়ী প্রতিনিধি রবার্ট সিম্পসন।

রোববার (৩০ এপ্রিল) এক টুইট বার্তায় এ তথ্য জানান রাষ্ট্রদূত শামীম আহসান।

টুইট বার্তায় রাষ্ট্রদূত জানান, সম্প্রতি রোমের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি রবার্ট সিম্পসন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা বাংলাদেশ এবং এফএওর মধ্যে দীর্ঘ এবং শক্তিশালী অংশীদারিত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছি। আগামী দিনে এফএওর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আমরা গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছি।

উল্লেখ্য, বাংলাদেশ এফএওর কাউন্সিল সদস্যের দায়িত্ব পালন করছে। এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ২০২২-২০২৪ মেয়াদে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। রাষ্ট্রদূত শামীম আহসান বাংলাদেশ এফএওর কাউন্সিল সদস্যের দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১১:০৬:১৬   ৩৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত - মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশ ছাড়ার সময় ডিবি পুলিশের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ