আজই চ্যাম্পিয়ন হতে পারে নাপোলি

প্রথম পাতা » খেলাধুলা » আজই চ্যাম্পিয়ন হতে পারে নাপোলি
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



আজই চ্যাম্পিয়ন হতে পারে নাপোলি

আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার হাত ধরে সবশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। তবে সেটি ছিল আজ থেকে প্রায় ৩৩ বছর আগে। দীর্ঘদিন পরে এবার লিগ শিরোপার হাত ছোঁয়া দূরত্বে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। আজকের জয়ই পারে সে দূরত্ব ঘোচাতে।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিরি আ’র ম্যাচে মুখোমুখি হবে নাপোলি ও সালেরনিতানা। ম্যাচটিতে জয় তুলে নিতে পারলেই লিগ শিরোপার খুব কাছে চলে যাবে নাপোলি। বিকেল সাড়ে ৪টায় অপর ম্যাচে যদি লাৎসিও হেরে যায়, তা হলে শিরোপা নিশ্চিত হবে নাপোলির।

এদিকে নাপোলির জয়ের দিনে যদি লাৎসিও জয় পায়, তা হলে আরও এক ম্যাচের অপেক্ষা বাড়বে শিরোপা নিশ্চিতের। এখনও শীর্ষ দুই দলের ৭টি করে ম্যাচ বাকি। এর মধ্যে নাপোলি ১৭ পয়েন্ট বেশি নিয়ে তালিকার প্রথমে রয়েছে। তাদের পয়েন্ট ৭৮। অন্য দিকে লাৎসিওর পয়েন্ট ৬১।

তবে বাকি সাত ম্যাচের প্রতিটিতে যদি লাৎসিও জয় পায় এবং নাপোলি হেরে যায়, তা হলে চমক জাগিয়ে শিরোপার দখল নেবে লাৎসিও। তবে সে সম্ভাবনা খুবই ক্ষীণ। বর্তমান নাপোলির যে পারফরমেন্স রয়েছে, তাতে ক্লাবটিকেই শিরোপার দাবিদার বলা যায়।

নাপোলির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি বলেছেন, ‘আমাদের সামনে একটি অবিশ্বাস্য ম্যাচ অপেক্ষো করছে। এমন ম্যাচের জন্য আমরা দীর্ঘসময় অপেক্ষা করেছি। সুতরাং সেই উপভোগের মুহূর্ত তৈরি করার জন্য আমরা প্রস্তুত। মাঠে যা করা লাগবে, সেটি আমরা করতে চাই। রাতটিকে স্মরণীয় করে রাখতে চাই।’

ম্যারাডোনার হাত ধরে ১৯৮৯-৯০ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর কেটে গেছে ৩৩ বছর। মাঝে চারবার লিগ শিরোপার অনেক কাছে গিয়েও জেতা হয়নি তাদের, হয়েছে রানার্সআপ। তবে এবার সুযোগ এসেছে সেই আক্ষেপ মুছে ফেলার।

বাংলাদেশ সময়: ১১:০৭:১৫   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ