পটুয়াখালীর ট্রলারডুবিতে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীর ট্রলারডুবিতে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



পটুয়াখালীর ট্রলারডুবিতে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালী দশমিনার তেঁতুলিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। ট্রলারডুবির ঘটনায় এখনো ২ শিশু নিখোঁজ রয়েছে।

রোববার (৩০ এপ্রিল) সকাল ৭.৩০ মিনিটের সময় পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার বদনার চর নামক জায়াগায় বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকার বরযাত্রী নিয়ে তেঁতুলিয়া নদীতে ট্রলারে করে ১৪ জন যাত্রী নিয়ে নদী পর হওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি মাঝনদীতে বন্ধ হয়ে পানি উঠে ডুবে যায়। অনেকে সাঁতর কেটে বেঁচে ভেসে থেকে স্থানীয়দের সহযোগিতায় বেঁচে ফিরলেও নারী ও শিশুসহ ৪ জন পানিতে ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি করেন। এতে আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তার (৪০), উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮) নিখোঁজ হন।

শনিবার সকালে ডুবুরি দল নদীগর্ভে নিখোঁজ চারজনের খোঁজে দ্বিতীয় দফায় তল্লাশি শুরু করলে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করে।

পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ট্রলারডুবির ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছি। আজ সকালে বদনার চর নামক জায়গায় বর রাব্বি ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি শিশুর মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।

দশমিনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় বর রাব্বি ও তার মা সেলিনা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১:১২:০৫   ৪০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত - মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশ ছাড়ার সময় ডিবি পুলিশের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ