বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা : কাদের
সোমবার, ১ মে ২০২৩



বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা : কাদের

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

তিনি বলেন, তাদের আন্দোলন মানুষ বুঝে গেছে। এসব ভুয়া, ২৭ দফা ভুয়া। যারা গণ আন্দোলনই করতে পারেনি তারা গণঅভ্যুত্থান কীভাবে করবে।

মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে পরাজিত। নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। সিটি নির্বাচনেও দেখবেন ঘোমটা পরা প্রার্থী। বাইরে দেখাবে তাদের প্রার্থী নেই, তলে তলে থাকবে তারেক জিয়ার প্রার্থী।

এসময় আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গিয়েছেন, দেশ বিক্রি করতে নয়। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি। বিদেশে গেছেন বাংলাদেশের সাধারণ মানুষ আজকে যারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে, এই সাধারণ মানুষকে বাঁচাতে।

সেতুমন্ত্রী বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝে না তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

মানুষ শান্তিতে থাকলে বিএনপির মনে কষ্ট হয় উল্লেখ করে তিনি বলেন, তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০৫   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ