বগুড়ার হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ার হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
মঙ্গলবার, ২ মে ২০২৩



বগুড়ার হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

বগুড়ার সোনাতলার সুজাউল হক সুজা হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে র‌্যাব ১ ও ১২ যৌথ অভিযানে এই আসামিকে গ্রেপ্তার করে। প‌রে মঙ্গলবার তাকে সোনাতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

গ্রেপ্তার আসামির নাম আব্দুল মালেক (৪০)। তিনি সোনাতলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা। নিহত সুজা তার প্রতিবেশি ছিলেন।

মঙ্গলবার দুপু‌রে র‌্যাবের পাঠ‌ানো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সুজাউল হক সুজার সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর সীমানা নিয়ে ঝগড়া ছিল আব্দুল মালেকের। চলতি বছরের ২৪ এপ্রিল কথাকাটাকাটির একপর্যায়ে সুজাকে লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরের দিন আব্দুল মালেককে প্রধান আসামি করে নিহতের স্ত্রী বাদি সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন বলেন, মামলার হওয়ার পর থেকে বিষয়টি আমলে নেয় র‌্যাব। আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় আব্দুল মালেককে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪৪   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐক্যমতের সরকার গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ