স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক
বুধবার, ৩ মে ২০২৩



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক

ঢাকা, ৩ মে, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মোঃ মসিউর রহমান রাঙ্গা, রাজী মোহাম্মদ ফখরুল, মোঃ শাহে আলম, মোঃ ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ১৫তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বৈঠকে টাঙ্গাইল সমবায় সমিতিতে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য সরকারবাদি মামলাটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক শার্শা উপজেলায় টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সংগৃহীত টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, বিল-২০২৩ ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর, বিল-২০২৩ এর উপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় যাচাই বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়াও মিল্কভিটার সার্বিক কার্যক্রম সম্পর্কিত আলোচনা করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫১   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রক্ষা পেলেন শত শত যাত্রী, সরিষাবাড়ীতে ট্রেন দুর্ঘটনার নেপথ্যে চরম অবহেলা
ভালো আম্পায়ার হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন ফরিদপুরের নাজমুল ইসলাম আকাশ
ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন ‌জারি
জামালপুরে ৩ পৃথক ধর্ষণ মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের কারাদণ্ড
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
দলীয় প্রভাব খাটিয়ে মাটি বাণিজ্য, সরিষাবাড়ীতে হুমকির মুখে সাধারণ মানুষ
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত
মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ