না’গঞ্জ জেলা পরিষদের নতুন সিও’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জ জেলা পরিষদের নতুন সিও’র যোগদান, ফুলেল শুভেচ্ছা
বুধবার, ৩ মে ২০২৩



না’গঞ্জ জেলা পরিষদের নতুন সিও’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা পরিষদে নতুন সিও হিসাবে যোগদান করেছেন আশরাফুল মমিন খান। নতুন সিও কে জেলা পরিষদের চেয়ারম্যান সহ কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে গ্রহণ করেন।

বুধবার (৩ মে) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন সিও আশরাফুল মমিন খান যোগদানের পর পরই জেলা পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি পরিচয় পর্ব ও মতবিনিময় সভা করেন।

এসময় মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন যিনি গত তিন মাস যাবত জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান, আবু নাইম ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান, কাঞ্চন কুমার পালিত, হিসাব রক্ষক গোলাব বোস, প্রধান সহকারী রেজাউল করিম রানা, উচ্চমান সহকারী নমিতা মল্লিক, মীর মাহমুদা খানম,অফিস সহকারী কাম-কম্পিউটার মো. মিলন হোসেন, হারুন অর রশিদ প্রমূখ।
মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা পরিষদের সার্ভেয়ার সোহেল রানা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম শহীদুল্লাহ্।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৫   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ