রাখাইনে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় নেতাদের সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাখাইনে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় নেতাদের সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়
শনিবার, ৬ মে ২০২৩



রাখাইনে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় নেতাদের সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়

রাখাইনের বিভিন্ন প্যাগোডার সিনিয়র বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করে মিয়ানমারের সিট্যুয়েস্থ বাংলাদেশ কনস্যুলেট।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ মে সিট্যুয়েস্থ বাংলাদেশ কনস্যুলেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের সদস্য ও তাদের পরিবারবর্গসহ সিট্যুয়ে বিশ্ববিদ্যালয়ের রাখাইন ও মুসলিম ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্মতত্ব ও বুদ্ধের বাণী নিয়ে আলোচনার পাশাপাশি দেশ জনগণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এ অঞ্চলের শান্তির জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে মিশন প্রধান জাকির আহমেদ সিনিয়র বৌদ্ধ ভিক্ষুদের চিবরদান করেন। এ সময় উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
রাখাইনে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে বাংলাদেশ কনস্যুলেট গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় অত্যান্ত প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে এই মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ