সংসদ ভবন লেকে মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ ভবন লেকে মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন
শনিবার, ৬ মে ২০২৩



সংসদ ভবন লেকে মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন

ঢাকা, ৬ মে, ২০২৩ : জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী আজ জাতীয় সংসদ লেকে সৌখিন মৎস্য শিকারীদের জন্য বড়শি দ্বারা মাছ-ধরা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার, এমপি ও আদিবা আনজুম মিতা, এমপি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী লেকের ১৯ ও ২০ নম্বর ফিশিং পয়েন্টে বড়শি ফেলে কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, অন্যান্য গন্যমান্য ব্যক্তি, বড়শি দিয়ে মাছ শিকারী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৪   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ