প্রধানমন্ত্রীর কমনওয়েলথ সম্মেলনে যোগদান ও সুনাকের সঙ্গে কুশল বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর কমনওয়েলথ সম্মেলনে যোগদান ও সুনাকের সঙ্গে কুশল বিনিময়
শনিবার, ৬ মে ২০২৩



প্রধানমন্ত্রীর কমনওয়েলথ সম্মেলনে যোগদান ও সুনাকের সঙ্গে কুশল বিনিময়

লন্ডন, ৫ মে, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে কমনওয়েলথ রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের দ্বিবার্ষিক সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কুশল বিনিময় করেন।
শেখ হাসিনা কমনওয়েলথ সচিবালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতৃবৃন্দ মূল সম্মেলন কক্ষে একটি বৈঠক করেন।
অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।
প্রধানমন্ত্রী পরে বাকিংহাম প্রাসাদে রাজা ও রাণী কনসোর্টের রাজ্যাভিষেকের আগে সরকার ও রাষ্ট্রপ্রধান ও বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লস-এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী জাপানে দ্বিপাক্ষিক সফর এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের এক অনুষ্ঠানে যোগদানের পর আগামী ৬ মে অনুষ্ঠেয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।
৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস তার মাতা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৭   ৩৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ