‍‍বইমেলার কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই সময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‍‍বইমেলার কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই সময়
শনিবার, ৬ মে ২০২৩



‍‍বইমেলার কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই সময়

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বই হচ্ছে জ্ঞানের আধার। আর জ্ঞানমনস্ক ও রুচিশীল পাঠক সৃষ্টিতে মানসম্পন্ন বইয়ের বিকল্প নেই। প্রতি বছর অমর একুশে বইমেলায় হাজার হাজার বই প্রকাশিত হয়। আর তারমধ্যে কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। আর এ ক্ষেত্রে মূল দায়িত্ব প্রকাশকদের। প্রকাশকদের মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে।

শনিবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) রাজধানী শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৬ হাজারেরও অধিক সদস্যের একটি বড় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি এর সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।

প্রকাশকদের সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শ্রেষ্ঠ প্রকাশকদের বাংলা একাডেমি পুরস্কার প্রদান, আন্তর্জাতিক বইমেলা আয়োজন, জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজন, বই কেনার বাজেট বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী এসব বিষয়ে বাপুসকে লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন। তিনি এ সময় বাপুস এর রাজধানীর শাখার সাধারণ সভার সাফল্য কামনা করেন।

বাপুসের রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল চৌধুরী, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান হোসেন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন।

শুভেচ্ছা বক্তৃতা করেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা, বাপুসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গণি, সহ-সভাপতি শ্যামল পাল ও ওয়াহিদুজ্জামান সরকার জামাল এবং সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপুসের রাজধানী শাখার সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান। অনুষ্ঠানে কবি কামাল চৌধুরীকে বাপুসর উপদেষ্টা হিসাবে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২১   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট
গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
২০২১ সালের পর ফাইনালে সিটি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ