সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী
শনিবার, ৬ মে ২০২৩



সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৬ মে) সকাল ১১ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে দৌলতপুর মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ এর যৌথ সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামালপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সুজাত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, এবং যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ এম এ লতিফ ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ এম এ জলিল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়া সহ বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন ও ছাদেক আলী প্রমুখ।

এছাড়াও উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলেই মধ্যাহ্নভোজ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৬   ৪৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ