বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন
রবিবার, ৭ মে ২০২৩



বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হচ্ছে। তবে ইদানীং দেখা যাচ্ছে যে বইয়ে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, মান ঠিক থাকছে না। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইগুলোর নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, যেন ইতিহাস বা তথ্য বিকৃতি না হয়।

রোববার (৭ মে) প্রেসক্লাবে বাংলাদেশ খ্রিষ্টান যুব কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বাংলার স্থপতি নামক গ্রন্থ উন্মোচন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিবিসি অনলাইনে এক জরিপ করেছিল, যাতে পুরো বিশ্ব থেকে বাঙালিরা অংশগ্রহণ করেছিল। সে জরিপে উঠে এসেছিল বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।

তথ্যমন্ত্রী বলেন, বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটেছিল ৫ হাজার বছর আগে। কিন্তু তারা কেউ স্বাধীন ছিল না। খণ্ড খণ্ড দু একটি রাজ্য স্বাধীন থাকলেও বেশিরভাগই ছিল পরাধীন। তবে বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, তারা বারবার বিদ্রোহ করেছে। ক্ষুদিরাম, সূর্যসেন, তিতুমীর বাঙালির স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল উদাহরণ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। তিনি জানতেন জনগণের কাছে কখন কি পেশ করতে হবে। তিনি জনগণের মন বুঝতেন। পাকিস্তান সৃষ্টির পরেই তিনি দেশের স্বাধীনতার পরিকল্পনা করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি ৬ দফা দাবি উত্থাপন করেছিলেন। এতে পাকিস্তান প্রশাসন ক্ষুব্ধ হয়েছিল। তাকে আপোষ করতে বলা হলেও তিনি তা করেননি, কারণ সেটা ততোদিনে হয়ে উঠেছিল জনগণের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন মতিন, পিআইবির ডিজি জাফর ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৫   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : ডা. জুবাইদা রহমান
শামীম তালুকদারের হাত ধরে সরিষাবাড়ীতে ড্যাব-এর স্বাস্থ্যসেবা
মতবিনিময় সভায় নির্বাচনী লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের পাশে চান শামীম তালুকদার।
তেল ক্রয় নিয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না ক্রেমলিন
মার্কিন দূতাবাসে ইসলামী আন্দোলনকে উগ্রপন্থী বলে উপস্থাপন করেছে জামায়াত : চরমোনাই পীর
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী
গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি জানালো ‘ভুতু’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ