প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সোমবার, ৮ মে ২০২৩



প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৭ মে) লন্ডনে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ব্রিটেনে ১০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। এরমধ্যে একটি বড় অংশ ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতে শক্ত অবস্থান নিয়েছে দেশটিতে। কেউ কেউ আবার বিনিয়োগ করছেন অন্য দেশেও।

লন্ডন সফরে এসে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, ৭৪ শতাংশ ব্যবসায়ী মনে করে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ হচ্ছে উপযুক্ত জায়গা।

এদিকে, বিভিন্ন দেশের পেশাগত দক্ষ প্রবাসীর ডাটাবেস সংগ্রহ করার চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রবাসীরা চাইলে হাইটেক পার্কগুলোর জন্য বিশেষ জোনও করা যেতে পারে। সরকার বাংলাদেশকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, প্রবাসীরা চাইলে আমরা একেকটা ইন্টার জোন প্রবাসীদের জন্য বরাদ্দ করতে পারি।

লন্ডনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডন্টে সাইদুর রহমান রেনু, উপদেষ্টা শাহগীর বখত ফারুক, সাবেক সভাপতি বশির আহমেদসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১১:২০:৪৪   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ